নিয়োগ দেবে এসিআই মটরস, ২৫ বছর হলেই আবেদন Shohoj Solution
এসিআই মটরস লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ডিলার ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড
বিভাগের নাম: ইয়ামাহা
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ডিলার ডেভেলপমেন্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- ইয়ামাহার নির্ধারিত গাইডলাইন অনুযায়ী বিদ্যমান ডিলার নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
- ডিলারদের ব্যবসায়িক পারফরম্যান্স পর্যবেক্ষণ করা এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখা।
- নতুন এলাকার জন্য যোগ্য ডিলার নির্বাচন করা এবং তাদের ব্যবসায়িক সক্ষমতা যাচাই করা।
- ডিলার নির্বাচনের পর থেকে শোরুমের কাজ শেষ করে উদ্বোধন পর্যন্ত প্রতিটি ধাপ (শোরুম ডিজাইন থেকে অপারেশন শুরু) তদারকি করা।
- ইয়ামাহার গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিলার শোরুমের ব্র্যান্ডিং (সাইনবোর্ড, ইন্টেরিয়র, ডিসপ্লে) নিশ্চিত করা।
- ডিলার শোরুম সেটআপ এবং তা সচল রাখার জন্য প্রয়োজনীয় যাবতীয় লজিস্টিক সহায়তা (যেমন: ডিসপ্লে বাইক, টুলস, প্রমোশনাল মেটেরিয়াল) নিশ্চিত করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪-৬ বছর
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই