ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ভিএফএক্স ডিজাইনার / ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট
পদসংখ্যা: ০১টি
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- বিভিন্ন প্রচারণামূলক ভিডিওর জন্য আকর্ষণীয় VFX শট পরিকল্পনা এবং সরাসরি বাস্তবায়ন করা।
- টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিওর জন্য উন্নত মানের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করা।
- ভিডিওর মান উন্নত করতে কম্পোজিটিং রোটোস্কোপিং এবং কিয়িং এর কাজ করা।
- ফুটেজ থেকে অপ্রয়োজনীয় অংশ সরানো স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং মোশন ট্র্যাকিং নিশ্চিত করা।
- CGI মোশন গ্রাফিক্স এবং লাইভ-অ্যাকশন ফুটেজ এমনভাবে যুক্ত করা যেন তা দেখতে একদম প্রাকৃতিক এবং নিরবচ্ছিন্ন মনে হয়।
- শুটিং শুরু হওয়ার আগেই প্রি-প্রোডাকশন আলোচনায় অংশ নেওয়া এবং যেসব শটে প্রচুর VFX থাকবে, সেগুলো কীভাবে করা হবে তার আগাম পরিকল্পনা করা।
- পরিচালক ও প্রোডাকশন টিমের সাথে আলোচনা করে VFX-এর জন্য প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো আগেভাগেই ঠিক করে রাখা।
- ভিডিও ফুটেজগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি শটের জন্য কোন VFX টেকনিক বা পদ্ধতি সবচেয়ে ভালো হবে, তা নির্ধারণ করা।
- শট নেওয়ার সময় বা পরে সম্ভাব্য কারিগরি সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা সমাধানের সেরা পথ বের করা।
- পুরো প্রজেক্ট বা ভিডিও জুড়ে একই ধরণের ভিজ্যুয়াল স্টাইল এবং কালার টোন বজায় রাখা।
- ভিডিওর প্রতিটি ইফেক্ট বা শট যেন দেখতে একদম বাস্তবসম্মত মনে হয় এবং মূল ভিডিওর সাথে সুন্দরভাবে মিশে যায় তা নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: ভিএফএক্স, অ্যানিমেশন, ফিল্ম, অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই