Recent comments

Breaking News

সুলতান’স ডাইনে চাকরি Shohoj Solution



সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি ম্যানেজার (শাখা পরিচালনা) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন

পদের নাম: ম্যানেজার (শাখা পরিচালনা)

লোকবল নিয়োগ : ০৫ জন 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: রেস্টুরেন্টে 

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর 

কর্মমস্থল: যেকোনো স্থানে 

বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)

চাকরির দায়িত্বসমূহ:

  • ভিজিটরদের যথাযথভাবে স্বাগত জানানো এবং সম্পূর্ণ ফ্লোরের কার্যক্রম তদারকি করা।
  • কাস্টমারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং চমৎকার সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি নিশ্চিত করা।
  • ওয়েটার এবং অন্যান্য স্টাফদের ইতিবাচকভাবে পরিচালনা করা এবং কাজের অনুপ্রেরণা দেওয়া।
  • পিক আওয়ার বা ভিড়ের সময় অত্যন্ত দক্ষতার সাথে ফ্লোর নিয়ন্ত্রণ করা।
  • বড় কোনো অর্ডার বা ক্যাটারিং সার্ভিস পেশাদারিত্বের সাথে গ্রহণ ও পরিবেশন করা।
  • সেবা প্রদানের সময় সঠিক শিষ্টাচার ও বিনয়ী আচরণ বজায় রাখা।
  • গ্রাহকের যেকোনো সমস্যা বা অভিযোগের তাৎক্ষণিক ও বুদ্ধিমত্তার সাথে সমাধান করা।
  • পরিস্থিতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় রাখা।



প্রার্থীর ধরন: শুধু পুরুষ  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ/হোটেলে ম্যানেজার পদে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর 

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬ 

আবেদন যেভাবে: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই