এভারকেয়ার হাসপাতালে চাকরি, যারা আবেদন করতে পারবেন Shohoj Solution
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের অ্যাপোলো হাসপাতাল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালটির এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগ রেজিস্ট্রার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা
পদের নাম: রেজিস্ট্রার
বিভাগ: এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি
পদসংখ্যা: ০১টি
চাকরির দায়িত্বসমূহ:
- জরুরি বিভাগে ভর্তি হওয়া রোগীদের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী ল্যাব টেস্ট ও চিকিৎসার নির্দেশ দেওয়া।
- জরুরি পরিস্থিতিতে লাইফ সাপোর্ট প্রোটোকলগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
- প্রয়োজন অনুযায়ী রোগীদের মাঝারি মানের সেডেশন প্রদানের অনুমতি ও দায়িত্ব পালন।
- গুরুতর আহত বা আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা দেওয়া এবং রোগীদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করা।
- রোগীর অবস্থার পরিবর্তন অনুযায়ী বারবার পরীক্ষা করা এবং তা নথিবদ্ধ করা।
- রোগীর সমস্ত শারীরিক পরীক্ষা এবং চিকিৎসার তথ্য নির্ভুলভাবে হাসপাতালের নির্ধারিত ফরমেটে নথিবদ্ধ করা।
- জরুরি বিভাগের চিকিৎসা সেবার মান তদারকি করা এবং মানোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনা।
- ডাক্তারদের ডিউটি রোস্টার সমন্বয় করা এবং বিভাগে সব সময় ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা।
- নতুন ডাক্তার নিয়োগে সহায়তা করা এবং তাদের হাসপাতালের কর্মপরিবেশ ও নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: দুর্ঘটনা ও জরুরি বিভাগের তত্ত্বাবধানে ভর্তি সকলের প্রাথমিক মূল্যায়নে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই