ভিভো বাংলাদেশে নিয়োগ, বেতন ৩০ হাজার টাকা Shohoj Solution
ভিভো বাংলাদেশে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ
বিভাগের নাম: অপারেশন
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৫ জন
বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা
চাকরির দায়িত্বসমূহ:
- দোকানের সামগ্রিক বিক্রয় ফলো-আপের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া।
- দোকানের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ইনপুট বা তথ্য সরবরাহ করা।
- বাজার পর্যবেক্ষণ এবং অন্যান্য উৎসের মাধ্যমে নিয়মিতভাবে প্রতিযোগীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা।
- ক্রয়, উৎপাদন পরিকল্পনা এবং সময়মতো পণ্য প্রেরণের জন্য অপারেশনস এবং ইন্টিগ্রেটেড প্ল্যানিং বিভাগের সাথে সমন্বয় করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই