নিয়োগ দেবে স্কয়ার ফুড, থাকতে হবে এইচএসসি পাস Shohoj Solution
স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি/ডিপ্লোমা/সমমান পাস থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/সমমান অথবা স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
- সকল প্রকার ট্রেড ও ভোক্তা-ভিত্তিক অফার এবং প্রোগ্রামগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা।
- পারমানেন্ট জার্নি প্ল্যান অনুযায়ী পার্টিদের কাছ থেকে অর্ডার সংগ্রহ ও নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে সংগৃহীত অর্ডারগুলোর ডেলিভারি নিশ্চিত করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৯ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের শেষ সময়: ২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই