Breaking News

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি সুবিধা এবং সংস্থার  নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

চাকরির দায়িত্বসমূহ :

  • প্রশিক্ষণ চাহিদা মূল্যায়ন (TNA) টুল তৈরি করা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী TNA পরিচালনা করা এবং অনুমোদনের জন্য প্রতিবেদন প্রস্তুত করে প্রোগ্রামে জমা দেওয়া।
  • প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ সময়সূচি/রূপরেখা তৈরি ও বাস্তবায়ন করা।
  • প্রশিক্ষণ মডিউল/বিষয়বস্তু ডিজাইন ও উন্নত করা এবং প্রশিক্ষণের কার্যকারিতা নিশ্চিত করা।
  • প্রশিক্ষকদের জন্য টিওটি পরিচালনা করা এবং নিয়মিত ফলো-আপ করা।
  • প্রশিক্ষণের মডিউলের উন্নতি বোঝার জন্য প্রোগ্রামের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সেই পরিবর্তন অনুযায়ী প্রশিক্ষকদের পুনরায় সজ্জিত  করা।
  • প্রোগ্রামের জন্য প্রশিক্ষণ কোর্স ও কর্মশালাগুলো পরিচালনা করা।
  • মডিউল ও প্রশিক্ষণের বার্ষিক পরিকল্পনা এবং বাজেট তৈরিতে সহায়তা করা।
  • ব্র্যাকের মূল্যবোধের বিকাশ ও অনুশীলনে সহায়তা করা।
  • টিম সদস্যদের যেকোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে নিরাপদ রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়তা, নির্দেশনা ও বিশেষজ্ঞের ভূমিকা পালন করা।
  • টিম সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির অনুশীলন, প্রচার ও সমর্থন করা এবং প্রতিটি কাজে এর মান বাস্তবায়ন নিশ্চিত করা।
  • কোনো রিপোর্ট করার মতো ঘটনা ঘটলে সুরক্ষা রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদের তা করতে উৎসাহিত করা।



বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই