Recent comments

Breaking News

৩০০ কর্মী নিয়োগ দেবে দারাজ, কর্মস্থল ঢাকা Shohoj Solution

 


অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘ড্রাইভার’ পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন অনুযায়ি আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

বিভাগের নাম: পিকআপ ভ্যান

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩০০ জন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস অথবা এসএসসি/এইচএসসি

অভিজ্ঞতা: গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা



চাকরির দায়িত্বসমূহ:

  • সময়সূচী অনুযায়ী পিক-আপ এবং ড্রপ-অফ নিশ্চিত করা
  • গাড়ি সবসময় পরিষ্কার রাখা, ভালভাবে রক্ষণাবেক্ষণ করা এবং তেল ভরে রাখা
  • যে কোনো ধরনের দুর্ঘটনা, বিলম্ব, বা জরুরী পরিস্থিতিতে কর্তৃপক্ষকে জানানো
  • সমস্ত ট্রাফিক আইন এবং কোম্পানির নিরাপত্তা নীতি অনুসরণ করা
  • গাড়ির সমস্ত ডকুমেন্ট (লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য ডকুমেন্ট) আপডেট রাখা
  • সবার সাথে ভালো ব্যবহার করা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা (হাজারীবাগ, তেজগাঁও)

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবসে ক্লিক করে আবেদন করতে পারবেন।


কোন মন্তব্য নেই