জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, অভিজ্ঞতা ছা্ড়াও আবেদন Shohoj Solution
ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘ইউনিভার্সাল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা, খুলনা এবং সিলেটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন
পদের নাম: ইউনিভার্সাল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: ২ বছর। তবে অভিজ্ঞতা ছা্ড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- ডিজিটাল এবং ফিজিক্যাল (সরাসরি) উভয় মাধ্যমে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সাধারণ ব্যাংকিং সেবা নিশ্চিত করা।
- কোর ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে কাউন্টারের মাধ্যমে সঠিকভাবে নগদ টাকা গ্রহণ ও প্রদান করা।
- চাকরি-সম্পর্কিত কারিগরি জ্ঞান এবং আন্তঃব্যক্তিক দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের আন্তরিক ও প্রতিক্রিয়াশীল পরিষেবা নিশ্চিত করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই