যাতায়াত সুবিধায় গাড়িসহ নিয়োগ দিচ্ছে পপুলার ফার্মা Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট লিভ ফেয়ার, লাভের অংশ, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ
- নমুনা ও বিশ্লেষণ: ঔষধের কাঁচামাল ও প্যাকেজিং উপকরণগুলোর নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা।
- পণ্যের বিশ্লেষণ: বিভিন্ন ডোজের ঔষধের বিশ্লেষণ করা।
- পদ্ধতি যাচাই: বিশ্লেষণ পদ্ধতি যাচাইকরণ (analytical method validation) করা।
- স্থিতিশীলতা পরীক্ষা: পণ্যের স্থিতিশীলতা পরীক্ষা (stability study) পরিচালনা করা।
- প্রতিবেদন ও নথি: বিশ্লেষণ প্রতিবেদন তৈরি করা এবং এর সাথে সম্পর্কিত সকল নথিপত্রের কাজ সম্পন্ন করা।
- মান নিয়ন্ত্রণ: স্পেসিফিকেশন, পরীক্ষা পদ্ধতি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এবং মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারের অন্যান্য নথিপত্র তৈরি ও পর্যালোচনা করা।
শিক্ষাগত যোগ্যতা: রসায়ন/ফলিত রসায়ন/জৈব রসায়নে এমএসসি অথবা ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম)।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল দক্ষতা, ওষুধ শিল্প সম্পর্কে মৌলিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই