Breaking News

৮ম পাসে নিয়োগ দিচ্ছে রকমারি.কম, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



অনলাইনভিত্তিক পণ্য প্রতিষ্ঠান রকমারি.কম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রকমারি.কম

পদের নাম: ডেলিভারি ম্যান

পদসংখ্যা: ০৪টি 

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

অন্যান্য সুবিধা: কমিশন ভিত্তিতে কাজ (পার্সেলের ওজন এবং ডেলিভারির দূরত্ব অনুসারে প্রতি পার্সেলে ২৮ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কমিশন প্রদান করা হবে)। কমিশন ছাড়াও অতিরিক্ত প্রতি মাসে পারফর্মেন্স বোনাস আছে। কমিশন ছাড়াও অতিরিক্ত প্রতি মাসে হাজিরা বোনাস আছে।

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (মতিঝিল)

বেতন: ১৫,০০০-২৫,০০০ টাকা (মাসিক) 

চাকরির দায়িত্বসমূহ 

  • রকমারির মতিঝিল অফিস থেকে প্রোডাক্ট নিয়ে ঢাকার নির্দিষ্ট স্থানে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে হবে।
  • ঢাকা সিটির মধ্যেই শুধুমাত্র প্রোডাক্ট ডেলিভারি করতে হবে।
  • মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট ও মিরপুর-১ এরিয়ায় সন্ধ্যার শিফটে ১ জন নিয়োগ দেয়া হবে।
  • খিলগাঁও এরিয়ায় সকালের শিফটে ১ জন নিয়োগ দেয়া হবে।
  • প্রত্যেক রাইডারের জোন নির্দিষ্ট থাকবে।

অন্যান্য যোগ্যতা: নিজস্ব সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল থাকলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই