Breaking News

নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সারাদেশ থেকে আবেদন Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মেইনটেনেন্স ডিপার্টমেন্ট স্টোর আটটেনডেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: স্টোর অ্যাটেনডেন্ট

বিভাগ: মেইনটেনেন্স ডিপার্টমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির দায়িত্বসমূহ:

  • ফিফো (FIFO) পদ্ধতিতে মালামাল গ্রহণ ও বিতরণ করা।
  • সকল রক্ষণাবেক্ষণ বিভাগের সাথে সমন্বয় করে ইনডেন্ট তৈরি করা এবং ইনভেন্টরির কাজ করা।
  • প্রতিদিনের স্টোর বিবরণী প্রস্তুত করা এবং স্টক রেজিস্টার আপডেট করা।
  • জরুরি সময়ে স্থানীয় ক্রয়, বিল এন্ট্রি, আইওইউ (IOU) সমন্বয় ইত্যাদি পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা।
  • সকল উপকরণের সর্বোচ্চ ব্যবহার এবং স্টোর সম্পর্কিত নথি সংরক্ষণ নিশ্চিত করা।
  • সকল মালামালের হিসাব মেলানো ও ভারসাম্য রক্ষা করা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় লেখার দক্ষতা।কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌলিক জ্ঞান। ইনভেন্টরি ব্যবস্থাপনায় ভালো দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

 আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


কোন মন্তব্য নেই